মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬,

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের ভূমিকা চান তারেক রহমান

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ১২, ২০২৬, ১০:৩৮ এএম

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের ভূমিকা চান তারেক রহমান

ছবি: সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।তরুণরা চাইলে দেশটাকে পরিবর্তন করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "২০২৪ সালের ৫ আগস্ট তরুণরা পরিবর্তন এনেছিল। তেমনি এবার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তেও তরুণদের এগিয়ে আসতে হবে।" মশাবাহিত এই রোগ মোকাবিলার রূপরেখা তুলে ধরে তিনি বলেন, "শতভাগ না পারলেও ৮০ শতাংশ ডেঙ্গু প্রতিরোধ সম্ভব। ৩ মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার।"

ব্যক্তিগত সচেতনতার ওপর জোর দিয়ে তারেক রহমান বলেন, "প্রতি সপ্তাহে এক ঘণ্টা নিজের আশপাশ পরিষ্কার করি। রাস্তা ঘাটে যত্রতত্র ময়লা না ফেলি। দেশটা সবাই মিলে গড়তে হবে।" একই সঙ্গে তিনি নিজেকে সুস্থ রাখার পাশাপাশি পরিবার, সমাজ ও দেশকে সুস্থ রাখার আহ্বান জানান।