সেপ্টেম্বর ১৩, ২০২৬, ০২:৫৫ পিএম
ভারতের ঝাড়খণ্ডে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া আদানি পাওয়ারের গোড্ডা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট থেকে বাংলাদেশে পুনরায় বিদ্যুৎ সঞ্চালন শুরু হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪ মিনিটে আটশত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই ইউনিটটি বাংলাদেশের জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত হয়। পাওয়ার গ্রিড বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা মো. নাহিদ হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম সচল করা সম্ভব হয়েছে। এর আগে আদানি পাওয়ার এক আনুষ্ঠানিক বার্তায় জানায়, রবিবার ভোর ৫টা ১৭ মিনিটে গোড্ডা কেন্দ্রের দ্বিতীয় ইউনিটটি সফলভাবে চালু করতে সক্ষম হন প্রকৌশলীরা। গত ১১ সেপ্টেম্বর গভীর রাতে আটশত মেগাওয়াট সক্ষমতার এই ইউনিটের বয়লারে আকস্মিক কারিগরি ত্রুটি ধরা পড়ে।
উদ্ভূত পরিস্থিতিতে বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিটের মধ্যে একটির উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ত্রুটি মেরামতের পর ইউনিটটি পুনরায় সচল হওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন