শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

আটোয়ারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৮, ২০২৫, ০৯:১৩ পিএম

আটোয়ারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ

ছবি-দিনাজপুর টিভি

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন "উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্প"-এর আওতায় পাটবীজ উৎপাদনকারী চাষীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) মো. রবিউল ইসলাম। উদ্বোধনকালে তিনি পাটকে 'সোনালী আঁশ' উল্লেখ করে বলেন,

"এইসব ফসলকে বাঁচিয়ে রাখতে সরকার প্রচুর ভর্তুকি দিয়ে থাকে। তবে আমাদেরকে আরো সচেতন হতে হবে। পলিথিনের ব্যবহার পরিহার করে পাটপণ্যের ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে সরকার পণ্যে পাটজাত মোড়কে বাধ্যতামূলক করেছে।"প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের পাট ও পাটবীজ উৎপাদনে আধুনিক প্রযুক্তি ব্যবহার, ফলন বৃদ্ধি, মানোন্নয়ন ও বাজার সম্প্রসারণ বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণে উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ এবং জেলা পাট উন্নয়ন কর্মকর্তা দীলিপ কুমার মালাকার প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পাট অধিদপ্তরের উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. ইমরান আলী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। প্রশিক্ষণে স্থানীয় পাটচাষী, সংশ্লিষ্ট কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।