বেরোবির গ্রেটার নোয়াখালী স্টুডেন্ট ফোরামের নতুন কমিটি অনুমোদন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) বৃহত্তর নোয়াখালী অঞ্চলের শিক্ষার্থীদের সংগঠন গ্রেটার নোয়াখালী স্টুডেন্ট ফোরামের ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি হয়েছেন জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চৌদ্দতম ব্যাচের শিক্ষার্থী মো. নেজাজ আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই ব্যাচের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মো. দেলোয়ার হোসেন।