ভারত যুদ্ধ চায় না ভূখণ্ড দখলেরও ইচ্ছে নেই: রাজনাথ সিং
ভারত কোনো ধরনের যুদ্ধ চায় না এবং বিশ্বের অন্য কোনো স্বাধীন দেশের ভূখণ্ড দখলেরও কোনো ইচ্ছা দেশটির নেই বলে স্পষ্ট জানিয়েছেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তবে নয়া দিল্লির এই শান্তিকামী মনোভাবকে কোনো অবস্থাতেই জাতীয় দুর্বলতা হিসেবে বিবেচনা না করার কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। রবিবার ভারতীয় একটি বেসরকারি সম্প্রচারমাধ্যমের প্রতিরক্ষা