শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

পকেট গিম্বল ক্যামেরা ও ফোল্ডেবল ফোন আনছে অপো

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৬, ০২:৫৭ পিএম

পকেট গিম্বল ক্যামেরা ও ফোল্ডেবল ফোন আনছে অপো

প্রতীকী ছবি

প্রযুক্তি বাজারে নতুন কিছু ফ্ল্যাগশিপ পণ্য নিয়ে কাজ করছে জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো। এর মধ্যে রয়েছে একটি পকেট গিম্বল ক্যামেরা, একটি নতুন ফোল্ডেবল ফোন এবং একটি ওয়াইড স্ক্রিনের ফ্ল্যাগশিপ স্মার্টফোন। প্রযুক্তি বিষয়ক সূত্রে এই তথ্য সামনে এসেছে। নতুন এসব ডিভাইসে আধুনিক নানা ফিচারের পাশাপাশি উন্নত ক্যামেরা প্রযুক্তি ব্যবহারের কথা বলা হয়েছে।

সূত্র জানিয়েছে, অপোর পকেট গিম্বল ক্যামেরাটির কোডনেম ফুয়াও। এই বছরের শেষ নাগাদ ডিভাইসটি বাজারে আসতে পারে। এতে থাকতে পারে দুইশ মেগাপিক্সেলের একটি সেন্সর এবং হ্যাসেলব্লাড ব্র্যান্ডিং। ডিভাইসটি প্রথাগত অ্যাকশন ক্যামেরা বা স্মার্টফোন গিম্বলের চেয়ে আলাদা এবং বেশ কমপ্যাক্ট ডিজাইনের হতে পারে।

দ্বিতীয় পণ্যটি হলো একটি নতুন ফোল্ডেবল ফোন, যা অপো ফাইন্ড এন সেভেন নামে বাজারে আসতে পারে। এই বুক-স্টাইল ফোল্ডেবল ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহারের গুঞ্জন রয়েছে। এর ভেতরের ডিসপ্লেতে কোনো দৃশ্যমান ভাঁজ বা ক্রিজ থাকবে না বলে জানা গেছে। পাশাপাশি এতে গিম্বল স্টেবিলাইজেশনসহ দুইশ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা থাকতে পারে।

তৃতীয় ডিভাইসটি হলো একটি ওয়াইড-স্ক্রিন ক্যান্ডিবার ফোন, যা রেনো এক্স নামে পরিচিত হতে পারে। এই ডিভাইসটি বর্তমানে উন্নয়নের শেষ পর্যায়ে রয়েছে। এতে ফ্ল্যাগশিপ ডাইমেনসিটি নাইন সিরিজের প্রসেসর, স্লিম বেজেলের সিক্সটিন বাই নাইন ডিসপ্লে এবং দুইশ মেগাপিক্সেলের মূল ক্যামেরা থাকতে পারে।

তবে এই ডিভাইসগুলোর ডিজাইন, ব্যাটারি বা অন্যান্য কারিগরি বিষয় নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি অপো। ফলে অফিসিয়াল তথ্য পাওয়ার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে প্রযুক্তিপ্রেমীদের।