শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,
মহাসড়ক দুর্ঘটনা

গোপালগঞ্জে একই স্থানে পর পর ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৬, ০২:৫৮ পিএম

গোপালগঞ্জে একই স্থানে পর পর ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরের বরইতলা বাসস্ট্যান্ডে পর পর দশটি গাড়ির সংঘর্ষে শতাধিক যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে ওই মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরবর্তীতে একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইকের একটির সঙ্গে আরেকটির সংঘর্ষ ঘটে।

এই ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক। দুর্ঘটনার পর মহাসড়কটিতে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মারাত্মক আহত বিশ থেকে পঁচিশজনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে রাস্তার যান চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। তথ্যসূত্র: আরটিভি নিউজ