মেয়েরা বিএ পাস দিচ্ছে` মরীচিকা গল্পে দুই মেরুর দ্বন্দ্ব
‘মরীচিকা’ প্রায় পঞ্চাশটি পরিবারের বসতি নিয়ে গড়ে ওঠা এক নিভৃত পল্লী কুলবেড়ি। বাইরের পৃথিবীর বিশাল জগতের সঙ্গে এখানকার সাধারণ মানুষের কোনো সরাসরি যোগাযোগ নেই। গ্রামের কেউ জীবিকার সন্ধানে বিদেশে যায় না, এমনকি শহরে গিয়ে চাকরি করার কোনো তাড়নাও কারও মধ্যে দেখা যায় না। সামান্য কৃষিকাজ আর পৈতৃক জমিজমা নেড়েই তাদের