আনন্দময়ীর আগমনে কবিতা ও নজরুলের কারাদণ্ড: কেঁপেছিল ব্রিটিশ শাসন
একটি কবিতা আর কয়েকটি অগ্নিঝরা পঙ্ক্তি কাঁপিয়ে দিয়েছিল ভারতে জেঁকে বসা ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের ভিত। পরাধীনতার শৃঙ্খল ভাঙার উদাত্ত আহ্বানে লেখা ‘আনন্দময়ীর আগমনে’ কবিতা জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে দাঁড় করিয়েছিল রাজদ্রোহের অভিযোগে ব্রিটিশ সরকারের আদালতের কাঠগড়ায়। কবিতার অবিনাশী শক্তিকে রুখতে কবিকে কারাবন্দী করেছিল ঔপনিবেশিক শাসকগোষ্ঠী।ঘটনাটি ঘটেছিল ১৯২২ সালের সেপ্টেম্বর