মেঘনায় ট্রলারডুবি: তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনার দুই দিন পর একই পরিবারের চার নিখোঁজের মধ্যে তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। শনিবার সকাল আটটার দিকে বৈদ্যার বাজার আল মোস্তফা ফ্যাক্টরির সামনের মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় তাদের বাবা