সিদ্ধান্তহীনতায় ভোগার কারণ ও মানসিক অবসাদের সমাধান
কর্মক্ষেত্র কিংবা ব্যক্তিগত পরিসরে মানুষকে প্রতিদিন প্রতিনিয়ত অসংখ্য সিদ্ধান্ত নিতে হয়। জীবনের একটি অপরিহার্য ও স্বাভাবিক প্রক্রিয়া হওয়া সত্ত্বেও অতিরিক্ত সিদ্ধান্ত গ্রহণের চাপ মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। ক্রমাগত পছন্দের মুখে পড়তে পড়তে মস্তিষ্ক একসময় অবসাদগ্রস্ত হয়ে পড়ে, যাকে চিকিৎসা বিজ্ঞানে সিদ্ধান্তজনিত ক্লান্তি বা ডিসিশন ফ্যাটিগ বলা হয়।