`টাকেনোকো` থেকে পাহাড়ের রান্না: পাতে কচি বাঁশ
নির্মাণসামগ্রী কিংবা হস্তশিল্পের বাইরেও বিশ্বের বহু দেশে বাঁশ একটি পরিচিত খাদ্য উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে এশিয়ার বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী রান্নায় কচি বাঁশের কুঁড়ি বা ব্যাম্বু শুট বেশ সমাদৃত। চীন, জাপান, থাইল্যান্ড, ভিয়েতনাম, মিয়ানমার, ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার পাশাপাশি ভারতের উত্তর-পূর্বাঞ্চল এবং বাংলাদেশের পার্বত্য জনপদেও কচি বাঁশ খাওয়ার প্রাচীন