কাহারোলে মেহেদী হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার দুই
দিনাজপুরের কাহারোল উপজেলায় ঢেপা নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্তের পাশাপাশি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ।ঘটনার প্রায় চার মাস পর তথ্যপ্রযুক্তির সহায়তায় এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।নিহত যুবকের নাম মেহেদী হাসান (২৬)। তিনি ঝিনাইদহ জেলার সদর উপজেলার ফকিরাবাদ