মানববন্ধননবাবগঞ্জে যৌতুকে নিহত লিমা রানীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
যৌতুকের টাকার জন্য নির্মমভাবে নির্যাতনে নিহত লিমা রানী সরকারের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরের নবাবগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকাল এগারোটায় উপজেলার আফতাবগঞ্জ বাজার ফরমানের মোড়ে এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা ব্যানার