জাতীয় যুব দিবস পালিত দিনাজপুরের হিলিতে, ঋণের চেক পেলেন প্রশিক্ষণপ্রাপ্তরা
বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে পালিত হয়েছে জাতীয় যুব দিবস। রোববার (১ নভেম্বর) বেলা ১১টায় হাকিমপুর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের করা