জমি দখল ও হামলা: নিউগিনি প্রপার্টিজের নাজিমউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ
অনলাইন কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ভাড়া নেওয়া স্টুডিও ভাঙচুরের ঘটনায় আলোচনায় এসেছেন নিউগিনি প্রপার্টিজের স্বত্বাধিকারী মোহাম্মদ নাজিমউদ্দিন ভূঁইয়া ওরফে আরজু। তার বিরুদ্ধে জমি দখল, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদনহীন ভবন নির্মাণ, সরকারি কর্মকর্তাদের ওপর হামলা ও রাজনৈতিক পরিচয় ব্যবহারের একাধিক অভিযোগ রয়েছে। শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকায় এ হামলার ঘটনা