সেপ্টেম্বর ১, ২০২৫, ০৭:১৭ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সোমবার (১ সেপ্টেম্বর) এই অনুষ্ঠানে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের বর্তমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন ও অবদানের কথা তুলে ধরেন। ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপি সবসময় গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, আবু ওয়াহাব আকন্দ, উত্তর বিএনপির আহ্বায়ক এনায়েত উল্লাহ কালাম ও যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। এছাড়াও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম ও সদস্য সচিব রোকনুজ্জামান সরকার এবং ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আমজাদ হোসেনসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এই আয়োজনে যোগ দেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন