সেপ্টেম্বর ১, ২০২৫, ০৪:৩৭ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে আয়োজনের বিষয়ে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে। একই সাথে, তারা 'জুলাই সনদ'কে আইনি ভিত্তি দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করেছে। এই সিদ্ধান্ত দলটির সর্বোচ্চ ফোরামের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে নেওয়া হয়।
সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের বসুন্ধরার বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্বয়ং ডা. শফিকুর রহমান। বৈঠকে জামায়াতের সব নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সব সহকারী সেক্রেটারি জেনারেলসহ নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। নেতারা জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়া এবং এর আলোকে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন