আগস্ট ৩১, ২০২৬, ১১:৪৫ এএম
গুগলে নিজের নাম লিখে সার্চ করলে সাধারণত সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল বা বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত তথ্য সামনে আসে। তবে চাইলে গুগল সার্চে নিজের পরিচয় আরও গোছানো ও পেশাগতভাবে তুলে ধরা যায়। এ জন্য গুগলের ‘পিপল কার্ড’ বা ব্যক্তিগত পরিচয় কার্ড সুবিধা ব্যবহার করা যেতে পারে। ভার্চুয়াল ভিজিটিং কার্ডের মতো কাজ করে এই সুবিধা।
গুগল পিপল কার্ড অনেকটা ভার্চুয়াল ভিজিটিং কার্ডের মতো। কেউ গুগলে নাম সার্চ করলে তৈরি করা এই কার্ডটি সার্চ ফলাফলে দেখা যেতে পারে। এতে নাম, পেশা, অবস্থান, সংক্ষিপ্ত পরিচয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমের লিংক যুক্ত করা যায়। সাংবাদিক, ফ্রিল্যান্সার, উদ্যোক্তা বা কনটেন্ট ক্রিয়েটররা অনলাইনে নিজেদের পেশাগত পরিচয় তুলে ধরতে এটি ব্যবহার করতে পারেন।
তথ্য যুক্ত করার জন্য স্মার্টফোন বা কম্পিউটারে গুগল অ্যাকাউন্টে লগইন করে সার্চ বারে নির্দিষ্ট কমান্ড লিখে খুঁজতে হবে। সুবিধাটি চালু থাকলে ফর্মের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য যুক্ত করা সম্ভব। তবে ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষার জন্য পূর্ণ ঠিকানা বা ফোন নম্বরের মতো সংবেদনশীল তথ্য প্রকাশ করা থেকে বিরত থাকা উচিত।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন