মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬,

অ্যাপল টিভি অরিজিনাল কন্টেন্টে যুক্ত হলো সাইন ল্যাঙ্গুয়েজ

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নভেম্বর ১০, ২০২৬, ১১:০১ পিএম

অ্যাপল টিভি অরিজিনাল কন্টেন্টে যুক্ত হলো সাইন ল্যাঙ্গুয়েজ

অ্যাপল টিভি অ্যাপের নতুন সাইন ল্যাঙ্গুয়েজ ফিচার।

প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের অ্যাপল টিভি প্ল্যাটফর্মে নতুন একটি গুরুত্বপূূর্ণ অভিগম্যতা বা অ্যাকসেসিবিলিটি ফিচার যুক্ত করার ঘোষণা দিয়েছে। এই ফিচারের মাধ্যমে এখন থেকে প্ল্যাটফর্মটির নির্বাচিত অরিজিনাল কন্টেন্টে সাইন ল্যাঙ্গুয়েজ বা ইশারা ভাষার ইন্টারপ্রিটেশন বা অনুবাদ উপভোগ করা যাবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বধির এবং স্থানীয় ইশারা ভাষা ব্যবহারকারীদের অভিজ্ঞতা নিশ্চিত করতে পুরো ফিচারটি বিশেষভাবে ডিজাইন এবং পরীক্ষা করা হয়েছে।

চলতি বছরের ১৩ নভেম্বর মুক্তিপ্রাপ্ত তাদের নতুন অরিজিনাল চলচ্চিত্র ‍‍`বিং হিউম্যান‍‍` (Being Heumann)-এর মাধ্যমেই এই নতুন ফিচারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। প্রতিবন্ধী অধিকারকর্মী জুডি হিউম্যানের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত এই চলচ্চিত্রটিতে সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটেশন যুক্ত করা হয়েছে। এই চলচ্চিত্রে আমেরিকার ইশারা ভাষা তথা আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজ (ASL) এবং ব্রিটিশ সাইন ল্যাঙ্গুয়েজ (BSL) ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

শুধু ‍‍`বিং হিউম্যান‍‍` নয়, চলচ্চিত্র ছাড়াও জনপ্রিয় অরিজিনাল সিনেমা ‍‍`এফ১‍‍` (F1)-এও এই বিশেষ সুবিধা পাওয়া যাবে। এছাড়া চলতি বছরের শেষের দিকে অ্যাপলের অন্যান্য চলচ্চিত্র যেমন ‍‍`গ্রেহাউন্ড‍‍` (Greyhound) এবং ‍‍`ওয়ে অব দ্য ওয়ারিয়র কিড‍‍` (Way of the Warrior Kid)-এর ক্ষেত্রেও এই সুবিধা চালু করা হবে বলে জানানো হয়েছে। পরবর্তীতে আরও নতুন অ্যাপল অরিজিনাল টাইটেলে এই সুবিধা প্রসারিত করা হবে।

অ্যাপলের ভাষ্যমতে, প্রতিটি কন্টেন্টের ভাব ও বিষয়বস্তুর সাথে সামঞ্জস্য রেখে অত্যন্ত যত্নসহকারে এই ইশারা ভাষা ইন্টারপ্রিটেশনগুলো তৈরি করা হয়েছে। এই পারফরম্যান্সগুলো দেখতে হলে ব্যবহারকারীদের অবশ্যই আইওএস ২৭.২, আইপ্যাডওএস ২৭.২, ম্যাকওএস ২৭.২, টিভিওএস ২৭.২ কিংবা ভিশনওএস ২৭.২ সংস্করণে চলা অ্যাপল টিভি অ্যাপ ব্যবহার করতে হবে। এছাড়া লেটেস্ট অ্যাপ সফটওয়্যার চালিত সমর্থিত থার্ড-পার্টি ডিভাইসেও এটি কাজ করবে।

সঠিক সংস্করণের অ্যাপ নিশ্চিত করার পর অ্যাপল টিভি অ্যাপের সেটিংসে প্রবেশ করে সাইন ল্যাঙ্গুয়েজ ফিচারটি অন করতে হবে। ফিচারটি চালু করলে কন্টেন্ট ব্রাউজ বা সার্চ করার সময় সমর্থিত টাইটেলগুলোতে সাইন ল্যাঙ্গুয়েজ অপশন দেখা যাবে। অডিও ডেসক্রিপশনের জন্য ব্যবহৃত ‍‍`AD‍‍` আইকনের মতো একটু বাঁকানো বা হাত নাড়ার মতো সাইন ল্যাঙ্গুয়েজ প্রতীকটি তখন সংশ্লিষ্ট আইকনের পাশে প্রদর্শিত হবে।

ভিডিও প্লেব্যাক চলাকালীন সময়ে প্লেব্যাক প্রোগ্রেস বারের ওপরে থাকা সাইন ল্যাঙ্গুয়েজ অপশন থেকে ব্যবহারকারী তার পছন্দমতো ভাষা বেছে নিতে পারবেন। এই অপশনটি নির্বাচন করার পর ভিডিওর একেবারে নিচের ডান কোণায় চলচ্চিত্রের ওপর লেয়ার হিসেবে একজন দোভাষীকে দেখতে পাবেন দর্শক।

ভবিষ্যতে যখন এই ফিচারের কন্টেন্ট আরও বাড়বে, তখন ব্যবহারকারীরা অ্যাপের সার্চ ফাংশনের মাধ্যমে খুব সহজেই নির্দিষ্ট কন্টেন্ট খুঁজে পেতে পারবেন। সেক্ষেত্রে "with ASL" বা "with BSL" এর মতো বর্ণনামূলক শব্দ ব্যবহার করে অনুসন্ধান করা যাবে। এছাড়া ব্যবহারকারীদের সহজে কন্টেন্ট খুঁজে পেতে সহায়তা করতে অ্যাপল টিভি অ্যাপের ভেতর "Movies & Shows with American Sign Language" নামে একটি বিশেষ কালেকশন তৈরি করবে।