নভেম্বর ১০, ২০২৬, ০৪:০৯ পিএম
প্রযুক্তি বিশ্বে তুমুল আলোচনার জন্ম দিয়ে স্যামসাংয়ের আসন্ন গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরা সংক্রান্ত বিস্তারিত তথ্য সামনে এসেছে। বহুল প্রতীক্ষিত এই সিরিজে মোট চারটি ভিন্ন মডেল বাজারে আসার সম্ভাবনা রয়েছে। মডেলগুলোর মধ্যে রয়েছে গ্যালাক্সি এস২৭, গ্যালাক্সি এস২৭ প্লাস, গ্যালাক্সি এস২৭ প্রো এবং গ্যালাক্সি এস২৭ আল্ট্রা। নতুন এই তথ্য ফাঁসের মাধ্যমে ফোনগুলোর ক্যামেরা সেটআপ সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া গেছে।
তথ্য অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এস২৭ এবং গ্যালাক্সি এস২৭ প্লাস এই দুটি মডেলে একই ধরনের ক্যামেরা সেটআপ রাখা হয়েছে। এতে প্রধান ক্যামেরা হিসেবে থাকছে ৫০ মেগাপিক্সেল সেন্সর, ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা, ১০ মেগাপিক্সেলের থ্রি-এক্স টেলিফটো লেন্স এবং সেলফি তোলার জন্য ১২ মেগাপিক্সেলের ক্যামেরা।
প্রধান ক্যামেরার ক্ষেত্রে সনি আইএমএক্স৯৫৫৫ অথবা স্যামসাং এস৫কেজিএনজি সেন্সর ব্যবহার করা হতে পারে। অন্যদিকে আল্ট্রাওয়াইড ক্যামেরার জন্য সনি আইএমএক্স৫৬৪ সেন্সর এবং থ্রি-এক্স টেলিফটো ইউনিটের জন্য স্যামসাংয়ের এস৫কে৩কে১ সেন্সর ব্যবহারের পরিকল্পনা রয়েছে। সেলফি ক্যামেরার ক্ষেত্রে সনি আইএমএক্স৮৭৪ কিংবা স্যামসাং এস৫কে৩লু সেন্সর ব্যবহার করা হতে পারে বলে জানা গেছে।
এদিকে স্যামসাং গ্যালাক্সি এস২৭ প্রো এবং গ্যালাক্সি এস২৭ আল্ট্রা মডেল দুটির ক্যামেরা সেটআপে বেশ কিছু মিল থাকলেও টেলিফটো লেন্সের ক্ষেত্রে ভিন্নতা রাখা হয়েছে। এই দুটি ফোনের প্রধান, আল্ট্রাওয়াইড এবং সেলফি ক্যামেরা একই হলেও টেলিফটো ইউনিট আলাদা হবে।
গ্যালাক্সি এস২৭ আল্ট্রা মডেলে ৫০ মেগাপিক্সেলের ফাইভ-এক্স টেলিফটো ক্যামেরা যুক্ত করা হবে, যেখানে সনি আইএমএক্স৮৫৫ অথবা স্যামসাং এস৫কেজেএন৩ সেন্সর থাকতে পারে। অন্যদিকে গ্যালাক্সি এস২৭ প্রো মডেলে ১০ মেগাপিক্সেলের থ্রি-এক্স টেলিফটো ক্যামেরা ব্যবহার করা হবে। এতে স্যামসাংয়ের এস৫কে৩এলডি সেন্সর ব্যবহার করা হয়েছে, যা ইতিপূর্বে এস২৬ আল্ট্রা মডেলের থ্রি-এক্স টেলিফটো ইউানিটেও ব্যবহার করা হয়েছিল।
পূর্বে গুঞ্জন উঠেছিল যে প্রো মডেলে ৫০ মেগাপিক্সেল ফাইভ-এক্স বা থ্রি দশমিক পাঁচ-এক্স এবং ১২ মেগাপিক্সেলের থ্রি-এক্স কনফিগারেশন থাকতে পারে। তবে নতুন তথ্য অনুযায়ী এই রেজুলেশন আগের গুঞ্জনের তুলনায় কম রাখা হয়েছে। স্যামসাংয়ের এই নতুন ফ্ল্যাগশিপ সিরিজটি নিয়ে মোবাইলপ্রেমীদের মাঝে আগ্রহ দিন দিন বেড়েই চলেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন