মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬,

ফটোশপ ও প্রিমিয়ার প্রোতে এআই এজেন্ট এবং নতুন টুল আনল অ্যাডোবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নভেম্বর ১০, ২০২৬, ০৮:৪৯ পিএম

ফটোশপ ও প্রিমিয়ার প্রোতে এআই এজেন্ট এবং নতুন টুল আনল অ্যাডোবি

অ্যাডোবির ম্যাক্স ইভেন্টে নতুন এআই ফিচার ও টুল আনার ঘোষণা দেওয়া হয়।

প্রযুক্তি জায়ান্ট অ্যাডোবি তাদের জনপ্রিয় সফটওয়্যারগুলোতে আরও বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যুক্ত করার ঘোষণা দিয়েছে। মিয়ামিতে অনুষ্ঠিত ম্যাক্স ইভেন্টে ফটোশপ, প্রিমিয়ার, ইলাস্ট্রেটর এবং ইনডিজাইনের মতো প্রধান পণ্যগুলোতে নতুন ফিচার আনার ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে ফায়ারফ্লাই ক্রিয়েটিভ টুলের এআই সক্ষমতা বাড়ানোর পাশাপাশি একটি নতুন মডেল কনটেক্সট প্রোটোকল বা এমসিপি প্রকাশ করা হয়েছে, যার মাধ্যমে চ্যাটজিপিটি, ক্লড বা জেমিনির মতো অন্যান্য চ্যাটবটও অ্যাডোবির ফিচার ব্যবহার করতে পারবে।

অ্যাডোবির ফায়ারফ্লাই অ্যাপটিতে ‘বিল্ডার’ নামে প্রাইভেট বিটায় একটি নতুন প্রোটোটাইপিং টুল যুক্ত করা হচ্ছে, যা ব্যবহারকারীদের আইডিয়া ফুটিয়ে তুলতে ডিজাইন তৈরিতে সহায়তা করবে। এছাড়া ব্র্যান্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ গ্রাফ তৈরির একটি নতুন টুল এবং ছবির অন্যান্য অবজেক্ট পরিবর্তন না করে নির্দিষ্ট অংশ বদলানোর একটি ইমেজ এডিটিং টুলও আনা হয়েছে। ফায়ারফ্লাইয়ের নতুন এআই-চালিত ভিডিও টুলের মাধ্যমে ব্যবহারকারীরা ক্লিপ, ছবি এবং সাউন্ড ইফেক্টের মতো উপাদান দিয়ে ভিডিও সাজাতে পারবেন।

ম্যাক্স ইভেন্টে বিভিন্ন অ্যাপে এআই ফিচার যুক্ত করার ধারা অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি। ফটোশপে যুক্ত হচ্ছে নতুন রিমাইটিং ফিচার ও প্রম্পটভিত্তিক জেনারেটিভ স্টাইলের জন্য স্লাইডার। প্রিমিয়ারে পেশাদারদের জন্য নতুন কালার গ্রেডিং সিস্টেম এবং ভিডিওর অবজেক্ট রিমুভাল ফিচার রাখা হয়েছে। অন্যদিকে লাইটরুমে চোখের পলক সংশোধনের উপায় এবং দাগ দূর করার টুল যুক্ত করা হয়েছে।

অ্যাডোবি তাদের বিভিন্ন অ্যাপে থার্ড-পার্টি মডেল ব্যবহারের সুযোগ রেখে আসছে। সাম্প্রতিক অধিগ্রহণ করা টপাজ ল্যাবস আপস্কেলিং ও ডিহয়েসিংয়ের জন্য ‘ওয়ান্ডার ফোর’ এবং সাধারণ ছবিকে এইচডিআর-এ রূপান্তর করতে ‘ইমেজ এইচডিআর’ নামের দুটি ইমেজ মডেল প্রকাশ করেছে। এর আগে থেকেই চ্যাটজিপিটি এবং ক্লডের ইন্টিগ্রেশন রয়েছে, যা ব্যবহারকারীদের পণ্যের বিভিন্ন ফাংশন ব্যবহারের সুযোগ দেয়।

নতুন এই পদক্ষেপে ক্রিয়েটিভ ক্লাউড অ্যাপের আরও বেশি ফিচার ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করতে একটি স্থানীয় এমসিপি প্রকাশ করেছে অ্যাডোবি। কোন কোন সক্ষমতা উন্মুক্ত করা হবে তা ব্যবহারকারীদের মতামতের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে। ক্রিয়েটিভ ওয়ার্কফ্লোকে সমর্থন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।