বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

প্রডিউসার্স গিল্ড মাইলস্টোন অ্যাওয়ার্ড পাচ্ছেন ক্যাসি ব্লয়েজ

বিনোদন ডেস্ক

নভেম্বর ১১, ২০২৬, ১২:৩৩ এএম

প্রডিউসার্স গিল্ড মাইলস্টোন অ্যাওয়ার্ড পাচ্ছেন ক্যাসি ব্লয়েজ

ক্যাসি ব্লয়েজ

যুক্তরাষ্ট্রের প্রডিউসার্স গিল্ড অব আমেরিকা ২০২৭ সালের জন্য মাইলস্টোন অ্যাওয়ার্ড প্রদান করতে যাচ্ছে ক্যাসি ব্লয়েজকে। বিনোদন শিল্পে ঐতিহাসিক অবদান রাখা ব্যক্তি বা দলগুলোকে এই সম্মাননা প্রদান করা হয়ে থাকে।

ক্যাসি ব্লয়েজ বর্তমানে স্কাইড্যান্স ডিরেক্ট-টু-কনজুমার প্রতিষ্ঠানের কো-চেয়ার এবং চিফ কনটেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী ২৭ ফেব্রুয়ারি গিল্ডের ৩৮তম বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হবে।

গিল্ডের প্রেসিডেন্ট ডোনা গিগ্লিওটি এবং মাইক ফারাহ এক বিবৃতিতে জানান, গত এক দশকে বিনোদন শিল্পে যে অস্থিরতা ও একত্রীকরণ দেখা গেছে, তার খুব কাছাকাছি থেকে কাজ করেছেন ক্যাসি। তিনি সর্বদা সৃজনশীল প্রক্রিয়ার পক্ষে অটল থেকেছেন এবং প্রযোজক, লেখক ও অভিনেতাদের বন্ধু হিসেবে পাশে থেকেছেন।

২০১৬ সালে এইচবিও-র প্রধান হিসেবে দায়িত্ব নেন ক্যাসি ব্লয়েজ। তার নেতৃত্বে বিগত দশকে এইচবিও এবং এইচবিও ম্যাক্স প্ল্যাটফর্মে সাকসেশন, বিগ লিটল লাইস, ইউফোরিয়া, দ্য হোয়াইট লোটাস এবং দ্য লাস্ট অব আস-এর মতো একাধিক প্রশংসিত ও এমি জয়ী সিরিজ মুক্তি পেয়েছে। এর আগে তিনি এইচবিও-তে কমেডি ডেভেলপমেন্টের নেতৃত্ব দেন এবং ভিপ ও গার্লস-এর মতো শো তৈরিতে ভূমিকা রাখেন।

স্কাইড্যান্সের ওয়ার্নার ব্রোস ডিসকভারি অধিগ্রহণের পর ক্যাসি ব্লয়েজের কাজের পরিধিতে প্যারামাউন্ট প্লাসও যুক্ত হয়েছে। মাইলস্টোন অ্যাওয়ার্ড পাওয়ার প্রতিক্রিয়ায় তিনি জানান, যাদের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে, এমন একটি সংগঠনের কাছ থেকে এই স্বীকৃতি পাওয়া অত্যন্ত আনন্দের।

উল্লেখ্য, দুই হাজার বিশের দশকে এই মাইলস্টোন অ্যাওয়ার্ড অর্জনকারীদের মধ্যে রয়েছেন জেসন ব্লুম, ডানা ওয়াল্ডেন, চার্লস ডি. কিং, মাইক ডি লুকা, প্যাম আবডি, জর্জ লুকাস, ক্যাথলিন কেনেডি এবং টেড সারান্ডোস। দ্য হলিউড রিপোর্টার