বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

মুন্সিগঞ্জে এভোকাডো চাষে তাক লাগালেন এক কৃষি উদ্যোক্তা

কৃষি ডেস্ক

আগস্ট ৩১, ২০২৬, ০৭:০৩ পিএম

মুন্সিগঞ্জে এভোকাডো চাষে তাক লাগালেন এক কৃষি উদ্যোক্তা

উন্নত বিশ্বে ‘সুপারফুড’ ও ‘প্রাকৃতিক মাখন’ হিসেবে পরিচিত অত্যন্ত পুষ্টিকর বিদেশি ফল এভোকাডো চাষ করে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় অভাবনীয় সাফল্য পেয়েছেন এক কৃষি উদ্যোক্তা। বিভিন্ন দেশ থেকে সংগৃহীত শতাধিক জাতের এভোকাডো গাছ ও নানা দুর্লভ ফলের সমাহারে তিনি গড়ে তুলেছেন একটি সমৃদ্ধ বাগান। 

সঠিক পরিচর্যা ও অনুকূল আবহাওয়ার কারণে তার বাগানের গাছগুলোতে প্রচুর পরিমাণে ফল ধরেছে। উচ্চমূল্যের এই ফল চাষের মাধ্যমে দেশেই এখন লাখ টাকা আয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। উদ্যোক্তা জানান, দীর্ঘ সময় বিদেশে ও কর্পোরেট পেশায় যুক্ত থাকার পর প্রকৃতির টানে তিনি দেশে ফিরে এই বাণিজ্যিক কৃষিকাজে মনোনিবেশ করেন। 

তার বাগানে ক্যান্ডিল ও মার্কাস পামকিনসহ বিভিন্ন উন্নত জাতের এভোকাডো চাষ করা হচ্ছে, যেগুলোর একেকটির ওজন প্রায় আড়াই কেজি পর্যন্ত হয়ে থাকে। সুপারশপগুলোতে এই ফল চিন্নমূল্যে বিক্রি হওয়ায় এর বাণিজ্যিক সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। মাত্র দুই থেকে তিন বছরের মধ্যে গাছ থেকে ফল সংগ্রহ শুরু করা সম্ভব হয় এবং একটি গাছ থেকেই মৌসুমভেদে প্রচুর লাভ করা যায়।

বাগানের প্রতিটি ডালে ঝুলন্ত এভোকাডো দেখতে স্থানীয় মানুষ ও দূরদূরান্ত থেকে আসা শৌখিন চাষিরা ভিড় জমান। উন্নত জাতের চারা উৎপাদন ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে তরুণ প্রজন্ম এই লাভজনক কৃষিতে এগিয়ে আসতে পারে।