বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,
আবহাওয়া বার্তা

বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা ও চার বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১১, ২০২৬, ০৩:৩৪ পিএম

বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা ও চার বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

বঙ্গোপসাগরে আগামী শুক্রবার ফের লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া আগামী চব্বিশ ঘণ্টায় দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। বুধবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী তেরো নভেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে।