বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,
স্বাস্থ্য বার্তা

দেশে হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক

নভেম্বর ১১, ২০২৬, ০৩:৪৮ পিএম

দেশে হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

দেশে হামের উপসর্গ নিয়ে গত চব্বিশ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার চারশ চৌষট্টি জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত চব্বিশ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এই সময়ে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের পনেরো মার্চ থেকে এখন পর্যন্ত দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে মোট এক হাজার একশ নব্বই শিশুর মৃত্যু হয়েছে। 

এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন একশ পাঁচজন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে দেশে মোট এক হাজার দুইশ পঁচানব্বই জনের মৃত্যু হয়েছে।