বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,
আবহাওয়া বার্তা

দেশের তিন অঞ্চলে রাতে ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিল আবহাওয়া দফতর

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১১, ২০২৬, ১১:৫৪ এএম

দেশের তিন অঞ্চলে রাতে ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিল আবহাওয়া দফতর

ছবি: সংগৃহীত

দেশের তিন অঞ্চলে রাত একটার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় পয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়ার চব্বিশ ঘণ্টার বার্তায় জানানো হয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে রাত এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।