নভেম্বর ১১, ২০২৬, ১১:১৩ এএম
আফগানিস্তানের বিপক্ষে বড় হার দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ মিশন শুরু করলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারানোর পর গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়াকে দুইশত পাঁচ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে জুনিয়র টাইগাররা।
ওমানের আল আমেরাত গ্রাউন্ডে নেপালকে একশত এক রানে হারিয়ে এ গ্রুপের সেরা দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। আর সংযুক্ত আরব আমিরাতকে সত্তর রানে হারিয়ে শেষ চারের টিকিট পেয়েছে ভারত। ফলে টুর্নামেন্টের সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়েছে।
তিন ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে বি গ্রুপের রানার্সআপ হয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের সবকটিতে জিতে ছয় পয়েন্ট নিয়ে এই গ্রুপের চ্যাম্পিয়ন আফগানিস্তান। অন্যদিকে, পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে এ গ্রুপের শীর্ষে থেকে শেষ চার নিশ্চিত করেছে পাকিস্তান। চার পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে ভারত।
আগামী বৃহস্পতিবার ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে যুবা টাইগাররা। বাংলাদেশ সময় সকাল এগারটায় ম্যাচটি শুরু হবে। একই সময়ে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ভারত ও আফগানিস্তান মুখোমুখি হবে। দুই সেমিফাইনালের বিজয়ী দল আগামী চৌদ্দ নভেম্বর শির নির্ধারণী ম্যাচে মাঠে নামবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন