নভেম্বর ১১, ২০২৬, ১০:৫৮ এএম
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিন এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ চলাকালে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড পেজে ছবি প্রকাশ করে এমিন এরদোয়ান জানান, আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমানের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছে। এই সাক্ষাতের মধ্য দিয়ে দুই দেশের শীর্ষ পর্যায়ের সম্পর্ক আরও উষ্ণ রূপ লাভ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া সাতটায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন