মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

দক্ষিণ আফ্রিকায় গণবিক্ষোভের ডাক: বুধবার মাঠে নামার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ২৯, ২০২৬, ০২:২০ পিএম

দক্ষিণ আফ্রিকায় গণবিক্ষোভের ডাক: বুধবার মাঠে নামার ঘোষণা

ছবি: সংগৃহীত

অনিবন্ধিত বিদেশি নাগরিকদের অবস্থানের পাশাপাশি দেশজুড়ে ক্রমবর্ধমান নারী হত্যা, লিঙ্গভিত্তিক সহিংসতা ও সাধারণ অপরাধের প্রতিবাদে দক্ষিণ আফ্রিকায় দেশব্যাপী বৃহৎ গণবিক্ষোভের ডাক দিয়েছে বেসরকারি সংগঠন মার্চ অ্যান্ড মার্চ। এই কর্মসূচির অংশ হিসেবে আগামী বুধবার বিশেষ পুরুষ পদযাত্রা বা মেনস মার্চ পালনেরও আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সংস্থাটি।

এর আগে অনিবন্ধিত বিদেশি নাগরিকদের দেশ ত্যাগের জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছিল মার্চ অ্যান্ড মার্চ। তবে একটি বেসরকারি সংগঠনের এমন সময়সীমার কোনো ধরনের আইনি বা প্রশাসনিক বৈধতা নেই। কোনো বিদেশি নাগরিককে বহিষ্কার করা কিংবা অভিবাসন আইন কার্যকর করার সম্পূর্ণ সাংবিধানিক এখতিয়ার দেশটির সরকার ও সংশ্লিষ্ট রাষ্ট্রীয় আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের। সহিংসতার বিরুদ্ধে পুরুষ সমাজের অবস্থান স্পষ্ট করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সংগঠনটি জানিয়েছে ৩০ সেপ্টেম্বরের এই বিশেষ সমাবেশে পুরুষদের ব্যাপক অংশগ্রহণের জন্য জোরালো আহ্বান জানানো হয়েছে। তাদের মতে নারীদের ওপর নৃশংস আক্রমণ ও লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে পুরুষদের নীরব থাকার আর কোনো সুযোগ নেই। গৌতেং ও কোয়াজুলু-নাটালসহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ প্রদেশে এই সম্মিলিত প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পরিচালনা করার সার্বিক পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।