নভেম্বর ২১, ২০২৬, ০৮:০০ পিএম
এশিয়া কাপ রাইজিং স্টারস ওয়ানডে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান এ দলকে ১৭৪ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ এ দল। টানা দ্বিতীয় জয় তুলে নিতে বাংলাদেশের সামনে ১৭৫ রানের লক্ষ্য দাঁড়িয়েছে।
দোহায় টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এ দল।
আফগানিস্তানের ব্যাটাররা ধরে খেলার চেষ্টা করলেও বড় ইনিংস গড়তে পারেননি। ১২৭ রানে ৭ উইকেট হারানোর পর দলকে সম্মানজনক সংগ্রহে পৌঁছে দেন অধিনায়ক ইকরাম আলিখিল।
ইনিংসের শেষ ব্যাটার হিসেবে আউট হন ইকরাম আলিখিল। ৯২ বল খেলে ৪৮ রান করা এই অধিনায়ককে বোল্ড করেন মোহাম্মদ রুবেল। আফগানিস্তানের আর কোনো ব্যাটার বিশ রানের ঘর ছুঁতে পারেননি।
বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন রিপন মণ্ডল। ৩৯ রান খরচায় ৩টি উইকেট শিকার করেন তিনি।
ইকবাল হোসেন ইমন ৩২ রানে ২টি এবং সাইফ হাসান মাত্র ১৭ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন