শনিবার, ২১ নভেম্বর, ২০২৬,
তথ্যপ্রযুক্তি মিলনমেলা

ফ্রিল্যান্সিং ও বৈধ ব্যাংকিং নিয়ে আলোচনা, সনদ পেলেন অংশগ্রহণকারীরা

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নভেম্বর ২১, ২০২৬, ০৬:৫৯ পিএম

ফ্রিল্যান্সিং ও বৈধ ব্যাংকিং নিয়ে আলোচনা, সনদ পেলেন অংশগ্রহণকারীরা

আন্তর্জাতিক পেমেন্ট গ্রহণ এবং বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে উপার্জিত অর্থ দেশে আনার বিষয় নিয়ে আলোচনা ও সনদ বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এই বিষয়ে বক্তব্য দেন ফ্যাসেটের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার আসিফ নাহিন তাপস।

দিনব্যাপী এই আয়োজনে ছিল নেটওয়ার্কিং সেশন, অভিজ্ঞতা বিনিময়, সফল ফ্রিল্যান্সারদের কাজের অভিজ্ঞতা তুলে ধরা এবং গ্রুপ অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা।

মিলনমেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সনহোস্টের প্রতিষ্ঠাতা ও পার্পল আইটি লিমিটেডের চেয়ারম্যান মাসুমুল হক এবং প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ। আরও ছিলেন আপওয়ার্কের প্রিন্সিপাল ডিজাইনার মামুন সৃজন, ডিজাইন মাংকস ও ডেভ মাংকসের প্রতিষ্ঠাতা আতিকুর রহমান, গিয়ারলঞ্চার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এসএম বেলাল উদ্দীন এবং বাংলাদেশ আইটি প্রফেশনালস অ্যাসোসিয়েশনের সভাপতি মুজাহিদুল ইসলামসহ দেশের বিভিন্ন খাতের আইটি উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা।

পাশাপাশি স্থানীয় আয়োজকদের মধ্যে মাসুম পারভেজ, মুকিদ হায়দার, আরাফাত হোসেন ও রিফাতসহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে অংশ নেন।

আয়োজন শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।