নভেম্বর ২১, ২০২৬, ০৭:১৫ পিএম
গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত আরও এক ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার বর্ডার গার্ড বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
ওই জেলায় আগে থেকেই এক ব্যাটালিয়ন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।
বিজ্ঞপ্তিতে মো. শরীফুল ইসলাম জানান, আগে মোতায়েন করা ২৭ থেকে ২৯ প্লাটুনের এক ব্যাটালিয়ন সদস্যের পাশাপাশি বাড়তি আরও এক ব্যাটালিয়ন মোতায়েন শুরু হয়েছে।
কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা করাই এই অতিরিক্ত মোতায়েনের লক্ষ্য। স্থানীয় প্রশাসন ও অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করছেন বিজিবি সদস্যরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ পেশাদারত্ব, নিষ্ঠা ও সতর্কতার সঙ্গে তারা দায়িত্ব পালন করছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন