নভেম্বর ১৫, ২০২৬, ০২:৩০ পিএম
গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেলায় ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আজ রোববার এক সরকারি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও সুনির্দিষ্ট পরামর্শ অনুযায়ী বিজিবি সদস্যরা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নিবিড় সমন্বয়ের মাধ্যমে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন। গোপালগঞ্জে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন