রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,

সাইনবোর্ডে মাদরাসায় অগ্নিকাণ্ড: আইসিইউতে থাকা দুই রোগীর অবস্থার উন্নতি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৬, ১১:১৬ এএম

সাইনবোর্ডে মাদরাসায় অগ্নিকাণ্ড: আইসিইউতে থাকা দুই রোগীর অবস্থার উন্নতি

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় মাদরাসায় সংঘটিত অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন সর্বশেষ দুই রোগীর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তাদের মধ্যে একজনকে ভেন্টিলেটর সাপোর্ট থেকে সফলভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। বর্তমানে দুজনেরই কোনো ধরনের অক্সিজেন সাপোর্টের প্রয়োজন হচ্ছে না।

গত রোববার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন ইমার্জেন্সি ডা. সুলতান মাহমুদ শিকদার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভেন্টিলেটর সাপোর্টে থাকা রোগীকে সফলভাবে ভেন্টিলেটর থেকে বিচ্ছিন্ন করার পর পুরুষদের এইচডিইউতে স্থানান্তর করা হয়েছে। এ ছাড়া অন্য রোগীর শারীরিক অবস্থারও সার্বিক উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

ডা. সুলতান মাহমুদ শিকদার আরও জানান, এই দুজন রোগী ছাড়া এই দুর্ঘটনায় দগ্ধ বা আহত আর কোনো রোগী বর্তমানে তাদের হাসপাতালে চিকিৎসাধীন নেই। রোগীদের শারীরিক অবস্থার এই ধারাবাহিক উন্নতিকে একটি আশাব্যঞ্জক দিক হিসেবে উল্লেখ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।