রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,

দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা

অর্থনীতি ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৬, ১০:৪১ এএম

দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা

দেশের বাজারে আবারও কমানো হলো স্বর্ণের দাম।

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে টানা পঞ্চমবারের মতো দাম কমানোর এই ঘোষণা দেয় সংগঠনটি। নতুন এই দর ওইদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে এবং আজও একই দামে বিক্রি হচ্ছে স্বর্ণ।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা। পাশাপাশি ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪৫ হাজার ৮০0 টাকায় বিক্রি হচ্ছে। এর আগে শুক্রবার দেশের বাজারে টানা চতুর্থ দফায় স্বর্ণের দাম কমিয়েছিল সংগঠনটি। ওইদিন ভরিতে ২ হাজার ১১৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।

স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকা দরে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকায় বিক্রি করা হচ্ছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ২১৬ টাকা।

গহনা কেনার ক্ষেত্রে নির্ধারিত এই দামের সঙ্গে ডিজাইন ভেদে মজুরি বা তৈরির খরচ যুক্ত হতে পারে। পাশাপাশি নির্ধারিত ভ্যাটের বিষয়টি বিক্রয় রসিদে যাচাই করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। সুনির্দিষ্ট তথ্যের জন্য ক্রেতাদের কেনার আগে দোকান থেকে স্বর্ণের মূল দাম এবং মোট খরচ ভালোভাবে জেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।