শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬,

দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২১৯৮০৮ টাকা

অর্থনীতি ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৬, ১০:৫৭ এএম

দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২১৯৮০৮ টাকা

দেশের বাজারে আবারও কমানো হলো স্বর্ণের দাম।

দেশের বাজারে আবারও কমেছে মূল্যবান ধাতু স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নতুন এই দাম নির্ধারণ করেছে।

নতুন এই দর অনুযায়ী ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে টানা চতুর্থবারের মতো দাম কমানোর এই ঘোষণা দেওয়া হয়।

এর আগে টানা তৃতীয় দফায় ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। বিশ্ববাজারে দাম কমার সাথে সামঞ্জস্য রেখে স্থানীয় বাজারেও এই সমন্বয় করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নির্ধারিত নতুন দর অনুযায়ী বর্তমানে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকা দরে।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৮৩ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকায় বিক্রি করা হচ্ছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ২১৬ টাকা।

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, অলঙ্কারের ডিজাইন ভেদে এর সাথে মজুরি যুক্ত হতে পারে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন দাম কার্যকর থাকবে।