নভেম্বর ১৫, ২০২৬, ০৯:৩৯ এএম
দেশের বাজারে টানা পাঁচ দফা কমেছে স্বর্ণের দাম। সবশেষ ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি বা এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম স্বর্ণের দাম কমেছে দুই হাজার ২১৬ টাকা। এতে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় এই দাম কমানো হয়েছে। গত শনিবার সকাল দশটা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৭ হাজার ৭৯৪ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪১ হাজার ৭১৭ টাকা।
এর আগে গত শুক্রবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ছিল দুই লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ছিল দুই লাখ ৯ হাজার ৮৯৪ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ছিল এক লাখ ৮০ হাজার ২৬৭ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ছিল এক লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা। চলতি মাসের ছয়, এগারো, বারো ও তেরো তারিখে দফায় দফায় কমানো হয় স্বর্ণের দাম।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন