নভেম্বর ১৫, ২০২৬, ০৮:৩৩ এএম
থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ইউরোভিশন সং কন্টেস্ট এশিয়ার প্রথম আসরে ডান্স-পপ গান সোব্রা-সোব্রা গেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ফিলিপাইনের ১৯ বছর বয়সী কণ্ঠশিল্পী কারমেল। শনিবার ব্যাংককের গ্র্যান্ড ফাইনালে বিভিন্ন দেশের প্রতিযোগী ও বিশ্বজুড়ে দর্শকদের ভোটে ১০ জন প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে এই গৌরব অর্জন করেন তিনি।
বিজয়ী হওয়ার পর কারমেলের গানটি নারী ক্ষমতায়নকে উদ্যাপন করেছে এবং এটি সমস্ত ফিলিপাইন নারীদের প্রতি উৎসর্গীকৃত বলে জানান এই তরুণী শিল্পী। বিজয়ের পর তিনি বলেন, এটি প্রথমবার হওয়ায় আমি ইতিহাস সৃষ্টি করেছি এবং গ্লোবাল স্টেজে এটি আমার জন্য অনেক বড় দায়িত্ব।
এই প্রতিযোগিতায় রোমান্টিক পপ গান অরোমা পরিবেশন করে দ্বিতীয় স্থান অর্জন করেছে থাইল্যান্ডের জুটি মাং এক্স দাও এবং ভিয়েতনামের তোক তিয়েন ইম তিয়েন গান গেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন। এছাড়া মালয়েশিয়ার আইনা আব্দুল চতুর্থ এবং লাওসের থিনলা বায়ে গান পরিবেশন করে পঞ্চম স্থান অর্জন করেছেন।
ব্যাংককের পর্যটক অধ্যুষিত অঞ্চলের পরিচিত থ্রি-হুইলার বা টুকটুকে চড়ে প্রতিযোগীরা গ্র্যান্ড ফাইনালে প্রবেশ করেন এবং জাতীয় পতাকা নেড়ে উল্লাস করেন। মূল প্রতিযোগিতায় ফিলিপাইন ও থাইল্যান্ডের পাশাপাশি ভুটান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, নেপাল, কম্বোডিয়া এবং বাংলাদেশও অংশ নিয়েছিল।
ইউরোভিশনের ইউরোপীয় মূল প্রতিযোগিতাটি মূলত সঙ্গীতের প্রচারের লক্ষ্য রাখলেও অতীতে নানা ভূরাজনৈতিক দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিল। ইউক্রেন সংঘাতে রাশিয়ার বহিষ্কার এবং গাজা যুদ্ধকে কেন্দ্র করে বিভিন্ন দেশের বয়কটের ঘটনাও রয়েছে ইউরোপীয় আসরে।
তবে ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ার প্রথম এই সংগীত আয়োজন রাজনৈতিক ছায়ামুক্ত ও অত্যন্ত সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে বলে মত দিয়েছেন উপস্থিত ইতিহাসবিদরা। প্রতিযোগী দেশগুলোর ভোটিং প্যাটার্ন বিশ্লেষণ করলে রাজনৈতিক প্রবণতাগুলো ভবিষ্যতে আরও স্পষ্ট হতে পারে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন