নভেম্বর ১৫, ২০২৬, ০৫:৪৯ এএম
ডিসির দায়িত্ব ছাড়ার পর পরিচালক জেমস গান যদি মার্ভেলের এই ফ্র্যাঞ্চাইজিতে ফেরেন, তবে চতুর্থ কিস্তিতে কাজ করতে দারুণ আগ্রহ প্রকাশ করেছেন অভিনেতা ক্রিস প্র্যাট। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানান, জেমসের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময় অসাধারণ এবং তেমন সুযোগ এলে তিনি লুফে নেবেন।
এর আগে জেমস গানের পরিচালনায় ট্রিলজির তিনটি সিনেমাতেই স্টার-লর্ড বা পিটার কুইল চরিত্রে অভিনয় করেছিলেন ক্রিস প্র্যাট। তার সঙ্গে এই সিরিজে জো সালদানা, কারেন গিলান, ডেভ বাউতিস্টা, ভিন ডিজেল ও ব্র্যাডলি কুপারের মতো তারকারাও পর্দায় হাজির হয়েছিলেন।
চলচ্চিত্রের বাইরে সম্প্রতি ডিসি স্টুডিওর নেতৃত্বে বড় পরিবর্তন এসেছে। ওয়ার্নার ব্রস ও প্যারামাউন্টের একত্রীকরণের প্রক্রিয়ায় ডিসির কো-চেয়ারম্যান পদ থেকে জেমস গান ও পিটার সাফ্রানের সরে যাওয়ার খবর সামনে আসে।
গত সোমবার ঘোষণা দেওয়া হয় যে, জেমস গান ও পিটার সাফ্রানের স্থলাভিষিক্ত হচ্ছেন মার্ভেলখ্যাত জেরেমি ল্যাচাম। নতুন এই পরিবর্তনের পর থেকেই হলিউডপাড়ায় নানা জল্পনা শুরু হয়েছে।
এদিকে জেমস গান ও পিটার সাফ্রানকে সরিয়ে ডেভিড এলিসন ও ইনন ক্রেইজ নতুন এই দায়িত্ব দিয়েছেন জেরেমি ল্যাচামকে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন