রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,

ম্যান অব টুমরো সিনেমা নিয়ে স্কাইড্যান্সের হস্তক্ষেপের গুঞ্জন উড়িয়ে দিলেন জেমস গান

বিনোদন ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৬, ০২:০১ এএম

ম্যান অব টুমরো সিনেমা নিয়ে স্কাইড্যান্সের হস্তক্ষেপের গুঞ্জন উড়িয়ে দিলেন জেমস গান

ম্যান অব টুমরো সিনেমার পরিচালক জেমস গান।

ম্যান অব টুমরো সিনেমা নিয়ে স্কাইড্যান্সের হস্তক্ষেপ ও পরিবর্তনের গুঞ্জন পুরোপুরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন পরিচালক জেমস গান। ডিসি স্টুডিওর নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর এই সিনেমাটি নিয়ে বিভিন্ন মাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডস-এ এক পোস্টে জেমস গান স্পষ্ট জানিয়েছেন, স্কাইড্যান্সের কেউ এখনো ম্যান অব টুমরো সিনেমাটি দেখেননি। ২০২৫ সালের সুপারম্যান সিনেমার সিক্যুয়েল এই ছবিটি আগামী বছরের ৯ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ছবিটিতে ক্লার্ক কেন্ট বা সুপারম্যান চরিত্রে অভিনয় করেছেন ডেভিড করেন্সওয়েট। এছাড়া নিকোলাস হোল্ট, লার্স এইডিঙ্গার, রেচেল ব্রসনাহান, কাইলার গিসোন্ডো, সারা সাম্পাইও, ইসাবেলা মার্সিড, নাথান ফিলিয়ন, এডি গ্যাথি এবং আদ্রিয়া আরজোনাও অভিনয় করেছেন।

চলতি বছরের আগস্ট মাসে সিনেমাটির মূল চিত্রগ্রহণ শেষ হয়েছিল। বর্তমানে এটি পোস্ট-প্রোডাকশন বা সম্পাদনার কাজ চলছে। তবে ডিসি স্টুডিওর নেতৃত্বে পরিবর্তনের ঘোষণা আসার পর অভিনেতা কাইলার গিসোন্ডোসহ অনেকে হতাশা প্রকাশ করেছিলেন।

আগামী পহেলা ডিসেম্বর থেকে ডিসি স্টুডিওর নতুন সভাপতি এবং প্রধান সৃজনশীল কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন মার্ভেলের সাবেক নির্বাহী জেরেমি ল্যাচাম।