রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,

ব্যক্তিগত ব্যবহারের জন্য সাইবারক্যাব প্রি-অর্ডার শুরু করল টেসলা

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৬, ০২:১৭ এএম

ব্যক্তিগত ব্যবহারের জন্য সাইবারক্যাব প্রি-অর্ডার শুরু করল টেসলা

টেসলার সাইবারক্যাব

বিশেষ গ্রাহকদের জন্য ব্যক্তিগত ব্যবহারের উদ্দেশ্যে স্বয়ংক্রিয় সাইবারক্যাব প্রি-অর্ডার করার সুযোগ চালু করেছে মার্কিন গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান টেসলা। এই দুই আসনের যানের ভিত্তি মূল্য নির্ধারণ করা হয়েছে ২৯ হাজার ৯৯০ মার্কিন ডলার।

অর্ডার পেজ থেকে জানা যায়, ক্রেতাদের টেক্সাসের নির্দিষ্ট কিছু শহরের মধ্যেই গাড়িটির ডেলিভারি নিতে হবে এবং এটি কেবল নির্দিষ্ট ভূ-সীমিত অঞ্চলেই চলাচল করতে পারবে। প্রাক্কলিত ডেলিভারির সময় নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে।

গাড়িটি পরিচালনার জন্য মালিকদের প্রতি মাসে ২৯৯ ডলার ফি দিতে হবে। প্রযুক্তি পর্যালোচক মার্কেস ব্রাউনলির এক পোস্টের জবাবে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক জানান, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এই যানটি দেশজুড়ে পাওয়া যাবে।

মাস্ক আরও উল্লেখ করেন, বর্তমানের নির্ধারিত মাসিক ফি অনেক বেশি এবং অন্যান্য মডেলের ফুল সেলফ-ড্রাইভিং বা এফএসডি সংযোগের খরচের সাথে সামঞ্জস্য রেখে তা প্রায় ১১৫ ডলারে নামিয়ে আনা উচিত।

টেসলার অশোক এলুসওয়ামি জানান, সাইবারক্যাব রোবোট্যাক্সির মতোই নির্ধারিত সব ভূ-অবস্থানে স্বয়ংক্রিয়ভাবে মালিকের প্রয়োজন মেটাতে কাজ করবে।

প্রত্যাশিত বিক্রি অর্জনে ব্যর্থ হওয়ার কারণে টেসলা সম্প্রতি সাইট্রাক উৎপাদন আগামী বছর বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। অতিরিক্ত সেই কারখানার সক্ষমতা ব্যবহার করে আরও বেশি সাইবারক্যাব তৈরির পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।