রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,

ওটিটিতে স্টুডেন্ট অব দ্য ইয়ার আফটার ডার্ক মুক্তি পেয়েছে

বিনোদন ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৬, ১১:৫৭ পিএম

ওটিটিতে স্টুডেন্ট অব দ্য ইয়ার আফটার ডার্ক মুক্তি পেয়েছে

স্টুডেন্ট অব দ্য ইয়ার: আফটার ডার্ক সিরিজের একটি দৃশ্য

করণ জোহরের ২০১২ সালের জনপ্রিয় ছবিটির ডার্ক স্পিন-অফ সিরিজ স্টুডেন্ট অব দ্য ইয়ার: আফটার ডার্ক সম্প্রতি জিও হটস্টারে স্ট্রিমিং শুরু হয়েছে। ধর্মাটিক এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ছয় পর্বের এই থ্রিলার সিরিজটি পরিচালনা করেছেন রিমা মায়া ও দেবাশিষ ইরেংবাম।

গল্পে দেখা যায় জমজ বোন অিতি ও আয়েশার মধ্যে আয়েশার রহস্যজনক মৃত্যুর পর সত্য উদ্ঘাটনে তার এল্লিট বোর্ডিং স্কুলে ভর্তি হয় অিতি। সেখানে গিয়ে সে এক বিপজ্জনক প্রতিযোগিতার মুখোমুখি হয় যেখানে তরুণদের জীবনঝুঁকিপূর্ণ টাস্কের মধ্য দিয়ে যেতে হয়।

সিরিজে দিতির চরিত্রে অভিনয় করেছেন শানায়া কাপুর। এছাড়াও অভিনয়শিল্পীদের তালিকায় রয়েছেন মান্যা গ্রোভার, দিবিক শর্মা, অভিনব সিং, দিয়া দামিনী এবং বিবেক গোবর।

সিরিজের পটভূমি হিসেবে সেন্ট তেরেসা হেরিটেজ স্কুলের পরিচিত ল্যান্ডস্কেপ ব্যবহার করা হয়েছে যা মূল ফ্র্যাঞ্চাইজির পরিচিত পরিবেশের সঙ্গে দর্শকদের পরিচয় করায়। তরুণ প্রজন্মের তীব্র প্রতিযোগিতাপূর্ণ মানসিকতা এবং সফল হওয়ার অন্ধ দৌড় এই থ্রিলারটির মূল ভিত্তি হিসেবে কাজ করেছে।

রিমা মায়া এর আগে তার প্রশংসিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র কাউন্টারফিট কুনকু এবং নকটার্নাল বার্গারের মাধ্যমে পরিচিতি লাভ করেছিলেন। এই সিরিজের মাধ্যমে তিনি প্রথমবারের মতো কোনো ওয়েব সিরিজ পরিচালনা করলেন।

সমালোচকদের মতে সিরিজটি দ্রুতগতির টুইস্ট ও মারকাটারি দৃশ্যের ওপর বেশি জোর দিলেও আখ্যানের ধারাবাহিকতা কিছুটা দুর্বল। অচিত ঠাকরের সঙ্গীত সিরিজটিতে আলাদা শক্তির জোগান দিলেও দুর্বল চিত্রনাট্য ও চরিত্র রূপায়নের কারণে এটি দর্শকদের পুরোপুরি ধরে রাখতে কিছুটা হিমশিম খায়।

বর্তমানে ছয় পর্বের এই সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম জিও হটস্টারে দর্শকরা দেখতে পাচ্ছেন।