রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,

হাসিনা তুই দেশে আয় দেখি তোরে কে বাঁচায় স্লোগানে যুবদলের বিক্ষোভ

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৬, ০৫:৩৩ এএম

হাসিনা তুই দেশে আয় দেখি তোরে কে বাঁচায় স্লোগানে যুবদলের বিক্ষোভ

যুবদলের বিক্ষোভ মিছিল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ও ভার্চুয়াল বক্তব্যের প্রেক্ষাপটে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। শনিবার জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হওয়া এই মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিল শেষে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের নতুন একটি স্লোগান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

মিছিলের সমাপ্তি পর্বে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন প্রকাশ্যে ঘোষণা দেন,িনা তুই দেশে আয়, দেখি তোরে কে বাঁচায়। এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শেখ হাসিনার এই দেশে ফেরার ঘোষণার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে এবং দলটির নেতাকর্মীদের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

সমাবেশ শেষে নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ চালিয়ে জাতীয়তাবাদী যুবদলকে ভয় দেখানো যাবে না। অতীতে গুম-খুন ও নানা নিপীড়নের মধ্যেও দলের নেতাকর্মীরা বুক চিতিয়ে লড়াই চালিয়ে গেছেন বলে জানান তিনি। এ সময় রবিউল ইসলাম নয়নের ওপর চালানো বিভিন্ন শারীরিক নির্যাতনের কথা উল্লেখ করে তাদের মাথা নত করানো যায়নি বলে মন্তব্য করেন বিএনপি নেতা।

এর আগে ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই সাবেক এই প্রধানমন্ত্রীর দেশে ফেরা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শেখ হাসিনার ফেরা নিয়ে কোনো ধরনের উদ্বেগ নেই। বরং তিনি দেশে ফিরে আসলে প্রচলিত আইন অনুযায়ী তার বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার সুযোগ তৈরি হবে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।