রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,

ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে জেনে নিন জনপ্রিয় ৫ সঞ্চয় কৌশল

ফিচার ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৬, ০৩:০৯ এএম

ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে জেনে নিন জনপ্রিয় ৫ সঞ্চয় কৌশল

টাকা জমানোর কিছু জনপ্রিয় সঞ্চয় কৌশল

মাস শেষে হাতে টাকা না থাকা এবং সঞ্চয় করতে না পারার অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। সঠিক পরিকল্পনা ও খরচের ওপর নিয়ন্ত্রণ না থাকলে আয় বাড়লেও অর্থ জমিয়ে রাখা কঠিন হয়ে পড়ে। তবে একটু সচেতনতা এবং কিছু কার্যকরী কৌশল জানা থাকলে সহজেই আর্থিক নিরাপত্তা গড়ে তোলা সম্ভব।

জাপানি পদ্ধতি কাকেবোর মাধ্যমে প্রতিটি খরচের হিসাব লিখে রাখা যায়। ১৯০৪ সালে জাপানি সাংবাদিক হানি মোতোকে এই পদ্ধতি জনপ্রিয় করে তোলেন। এই নিয়মে মাস শুরুতেই আয় ও ব্যয়ের হিসাব করে প্রয়োজনীয়, ঐচ্ছিক, বিনোদন এবং অপ্রত্যাশিত—এই চার ভাগে খরচ ভাগ করতে হয়।

ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনার আরেকটি জনপ্রিয় মাধ্যম হলো ৫০-৩০-২০ নিয়ম। ২০০৫ সালে প্রকাশিত বইয়ে এই ধারণা দেন মার্কিন রাজনীতিবিদ এলিজাবেথ ওয়ারেন ও তাঁর মেয়ে। এই পদ্ধতিতে আয়ের ৫০ শতাংশ প্রয়োজনীয় খাতে, ৩০ শতাংশ শখ পূরণে এবং ২০ শতাংশ সঞ্চয়ের জন্য আলাদা রাখতে হয়।

বেতন পাওয়ার সঙ্গে সঙ্গেই সঞ্চয়ের অংশ বাদ দিয়ে বাকি টাকায় মাস চালানোর পদ্ধতিকে বলা হয় পে ইউরসেলফ ফার্স্ট। এর মাধ্যমে খরচের হিসাব পাল্টে আগে জমানোর অভ্যাস তৈরি হয়। এছাড়া ৩৬৫ দিনের সেভিংস চ্যালেঞ্জ বা নির্দিষ্ট লক্ষ্যের জন্য সিংকিং ফান্ড গঠন করেও সহজে টাকা জমানো যায়।