শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬,
সহায়তা প্রদান

বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ডা. আব্দুল্লাহ আল মামুন

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৪, ২০২৬, ০৮:৪৪ পিএম

বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ডা. আব্দুল্লাহ আল মামুন

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ছয় নম্বর নিজপাড়া ইউনিয়নের নখাপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শরিফুল ইসলামের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মো. আব্দুল্লাহ আল মামুন।

গত শনিবার বিকেলে তিনি সশরীরে ক্ষতিগ্রস্ত শরিফুল ইসলামের বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এ সময় তাদের দুর্দশার কথা শুনে ঘর মেরামতের জন্য তাৎক্ষণিকভাবে দুই বান টিন সহায়তা প্রদান করেন তিনি।

ত্রাণ ও সহায়তা বিতরণের সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস দেন।