নভেম্বর ১৪, ২০২৬, ০২:১০ পিএম
দিনাজপুর সদর উপজেলার দুই নম্বর সুন্দরবন ইউনিয়নের ঠুটিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বেসরকারি উন্নয়ন সংস্থা অন্বেষণের আয়োজনে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ঢাকার অর্থায়নে সুফলভোগী নারীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। নারীর ক্ষমতায়ন ও তাদের স্বনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে ছাগল পালন কর্মসূচীর আওতায় ২৬ জন নারীর মাঝে দুটি করে মোট বায়ান্নটি ছাগল বিনামূল্যে বিতরণ করা হয়।
গত শনিবার আয়োজিত এই ছাগল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম। অন্বেষণ সংস্থার নির্বাহী পরিচালক শিপ্রা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। এ সময় তিনি বলেন, সরকার নারীদের সুরক্ষা, অর্থনৈতিক মুক্তি ও স্বাবলম্বিতার লক্ষ্যে কাজ করছে। আজ ২৬ জন সুফলভোগী নারীর মাঝে মোট বায়ান্নটি ছাগল বিতরণ করা হলো। দুটি ছাগল পালন করে আগামীতে যেন দশটি ছাগল হয় সেভাবে যত্ন নেওয়ার আহ্বান জানান তিনি। এতেই নারীদের অর্থনৈতিক মুক্তি আসবে এবং ক্ষমতায়ন বৃদ্ধি পাবে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠুটিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ভবতোষ রায় এবং স্থানীয় সমাজসেবক মনোতোষ রায়। সভাপতির বক্তব্যে অন্বেষণ সংস্থার নির্বাহী পরিচালক শিপ্রা মজুমদার বলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে আমরা তৃণমূল পর্যায়ে অসহায় ও হতদরিদ্র নারীদের স্বনির্ভর করতে নিয়মিতভাবে বিনামূল্যে ছাগল বিতরণ করে আসছি। সুফলভোগী নারীদের ছাগলগুলোকে যত্ন সহকারে পালনের পরামর্শ দেন তিনি।
এদিকে ছাগল বিতরণের পাশাপাশি সুফলভোগী ছাব্বিশজন নারীকে ছাগল পালন প্রশিক্ষণ ও ছাগলের স্বাস্থ্য পরীক্ষা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন দিনাজপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা রবিউল আলম। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অন্বেষণ সংস্থার কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন