শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬,

মহিলা আওয়ামী লীগ নেত্রী মমতাজ আক্তার বেবি গ্রেপ্তার

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৬, ০৭:৫৭ পিএম

মহিলা আওয়ামী লীগ নেত্রী মমতাজ আক্তার বেবি গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত মহিলা আওয়ামী লীগ নেত্রী মমতাজ আক্তার বেবি।

রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং ভবানীগঞ্জ পৌরসভা মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ আক্তার বেবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় ভবানীগঞ্জ নিউমার্কেটে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর থেকেই মমতাজ আক্তার বেবি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন। তিনি দলটির কারাবন্দি সাবেক সংসদ সদস্য এনামুল হকসহ বিভিন্ন নেতার মুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়ে আসছিলেন।

স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী জানিয়েছে, তিনি গোপনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা করছিলেন। এর মাধ্যমে বাগমারা এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা করছিলেন তিনি।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নাশকতামূলক কর্মকাণ্ড ও এলাকা অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে তাকে আইনের আওতায় আনা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।