শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬,

দেশে খাদ্যসংকট হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৬, ০৮:৩৩ পিএম

দেশে খাদ্যসংকট হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমন ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী

জেলা প্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে আনুষ্ঠানিকভাবে আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী। দেশের মানুষের জন্য পর্যাপ্ত খাদ্য মজুত নিশ্চিত করা খাদ্য মন্ত্রণালয়ের একটাই লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি। কেউ যেন অভুক্ত না থাকে, কেউ যেন খাদ্যের অভাবে কষ্ট না পায়, সে বিষয়ে সরকার সজাগ রয়েছে বলে তিনি জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মু. জসীম উদ্দিন খান, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা এবং পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতা ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।