নভেম্বর ১৫, ২০২৬, ০১:০১ পিএম
দুধ ও চিনি ছাড়া ব্ল্যাক টি বা কালো চা পান করার অভ্যাস রয়েছে অনেকেরই। স্বাদ ও সতেজতার পাশাপাশি পলিফেনলসমৃদ্ধ এই পানীয়ের রয়েছে বিভিন্ন স্বাস্থ্যগুণ।
গবেষণায় দেখা গেছে, ব্ল্যাক টিতে থাকা থিয়াফ্লাভিন ও থিয়ারুবিজিনে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য। নিয়মিত এই চা পানের সঙ্গে হৃদযন্ত্রের সুস্থতা ও বিপাকীয় স্বাস্থ্যের ইতিবাচক সম্পর্ক রয়েছে।
ওজন কমানোর জন্য দিনে নির্দিষ্ট কত কাপ ব্ল্যাক টি পান করতে হবে, এমন কোনো ধরাবাধা নিয়ম নেই। তবে সুস্থ প্রাপ্তবয়স্করা ক্যাফেইন সহনশীলতা বিবেচনা করে দিনে এক থেকে তিন কাপ ব্ল্যাক টি পান করতে পারেন।
চিনি বা দুধ ছাড়া এক কাপ ব্ল্যাক টিতে ক্যালরির পরিমাণ খুবই সামান্য। মিষ্টি পানীয় বা কোমল পানীয়ের বদলে এটি পান করলে দৈনিক ক্যালরি গ্রহণ কমানো সম্ভব হয়।
ব্ল্যাক টি নিজে কোনো ওজন কমানোর চিকিৎসা নয়। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত শরীরচর্চার পাশাপাশি এই পানীয়টি ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।
চায়ের পলিফেনল অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া ও বিপাকপ্রক্রিয়ায় প্রভাব ফেলে। তবে অতিরিক্ত চর্বি ঝরাতে কেবল ব্ল্যাক টিয়ের ওপর নির্ভর না করে সুষম খাবার ও জীবনযাত্রা বজায় রাখা জরুরি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন